ত্রিপুরা
img

মনোনয়নে সরগরম রাজনীতি! শুরু নতুন সমীকরণ

নির্বাচনী উত্তেজনার আবহে এবার মনোনয়ন পর্ব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত “সংবিধান বাঁচাও মঞ্চ”-এর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করলেন। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং অফিসার পার্থ রঞ্জন সরকার ও রঞ্জন ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা পুরো প্রক্রিয়া তদারকি করছেন। এছাড়াও এআরও হিসেবে সুজিত ব্যানার্জি ও উৎপল দাস দায়িত্বে রয়েছেন।কংগ্রেস ও সিপিআইএম প্যানেলের পক্ষ থেকে হরিবল দেবনাথ ও প্রশান্ত সেন চৌধুরী মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। মনোনয়ন পর্বকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।সামনে কী হতে চলেছে, এখন সেই দিকেই নজর সবার।এখন দেখার, মনোনয়ন যাচাই শেষে কোন সমীকরণ বদলে যায় রাজনীতির ময়দানে