বিদেশ
img

বাংলাদেশে বিলিয়ন ডলারের বাজি! বাড়ছে জল্পনা!

বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার মাঝেই এবার বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। প্রায় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের প্রণোদনা দিয়ে শিল্প, রপ্তানি ও ক্ষুদ্র ব্যবসাকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে।কিন্তু প্রশ্ন উঠছে—এই টাকার জোরে কি সত্যিই ঘুরে দাঁড়াবে অর্থনীতি?নাকি বাড়বে ঋণের বোঝা আর মূল্যস্ফীতির চাপ? বিদেশি মুদ্রার রিজার্ভে চাপ, রপ্তানিতে ধাক্কা, আর মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে প্রায় ৪.৯ বিলিয়ন ডলারের বিশাল প্রণোদনা প্যাকেজ।এই অর্থ মূলত গার্মেন্টস শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং উৎপাদন খাতে ব্যয় করা হবে।সরকারের আশা, এই প্যাকেজের ফলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ফের গতি আসবে।তবে অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা—অতিরিক্ত ঋণ নির্ভরতা ভবিষ্যতে আরও বড় আর্থিক সংকট তৈরি করতে পারে।বিশেষ করে ডলারের বাজার ও ব্যাংকিং খাতের ওপর চাপ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।এদিকে বিরোধীদের অভিযোগ,নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা দেখানোর জন্যই এই বড় ঘোষণা। এখন প্রশ্ন একটাই…৪.৯ বিলিয়ন ডলারের এই ‘অর্থনৈতিক অক্সিজেন’ কি সত্যিই বাঁচাবে বাংলাদেশের অর্থনীতি?নাকি সাময়িক স্বস্তির আড়ালে আরও বড় সংকটের কাউন্টডাউন শুরু হয়ে গেল ঢাকায়?