

Nov 28, 2026
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যের বিলাতি মদ আটক করল বটতলা ফাঁড়ির পুলিশ। নেতাজি চৌমুনী সংলগ্ন এলাকা থেকে প্রচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এই মদ আটক করা হয় বলে জানা গেছে। ঘটনায় এক অভিযুক্তকেও আটক করেছে পুলিশ। পুলিশের এই অভিযানে মাদক ও অবৈধ মদ পাচার রুখতে ফের তৎপরতার ছবি সামনে এসেছে। গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন বটতলা ফাঁড়ির ওসি শুভ্রজিত দেব।