ত্রিপুরা
img

নরসিংগড়ে ১৩ ব্যাটেলিয়ন এনসিসি-র ভিলেজ ভাইব্রেন্ট কর্মসূচি

শনিবার, ২৮ নভেম্বর বামুটিয়া বিধানসভার অন্তর্গত নরসিংগড়ের ভাগলপুর বিএসএফ বিওপি মাঠে ১৩ ব্যাটেলিয়ন এনসিসি-র উদ্যোগে অনুষ্ঠিত হলো ভিলেজ ভাইব্রেন্ট প্রোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ ব্যাটেলিয়ন এনসিসি-র কমান্ড্যান্ট এন.এস. বাট, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা ডঃ বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডঃ বিশাল কুমার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।