

Nov 28, 2026
মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে জিতেন্দ্র চৌধুরীর অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে মোহনপুরে ধিক্কার মিছিলের আয়োজন করল বিজেপি।অভিযোগ, মন্ত্রীর বিরুদ্ধে অশালীন ও অপমানজনক মন্তব্য করেছেন জিতেন্দ্র চৌধুরী। এর প্রতিবাদে আজ মোহনপুরে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় ধিক্কার মিছিল। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান। পরবর্তীতে জিতেন্দ্র চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুরের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা।