
দেশজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত! হিটওয়েভের দাপটে একের পর এক রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রচণ্ড তাপপ্রবাহে কার্যত পুড়ছে দেশ।ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই হিটওয়েভ সতর্কতা জারি করেছে India Meteorological Department। দিল্লি, রাজস্থান, মধ্যভারতসহ বিস্তীর্ণ অঞ্চলে জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা।তাপমাত্রা ছুঁয়েছে বিপজ্জনক মাত্রা, দুপুরের রাস্তাঘাট কার্যত ফাঁকা। একইসঙ্গে বেড়েছে বিদ্যুৎ চাহিদা—রেকর্ড ভেঙে লোড পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ফলে একাধিক এলাকায় দেখা দিচ্ছে ঘনঘন লোডশেডিং, পানীয় জলের সংকটও বাড়ছে। তবে প্রশ্ন উঠছে—এই তীব্র গরম কি শুধুই মৌসুমি প্রভাব, নাকি ভবিষ্যতের এক ভয়ংকর জলবায়ু সংকেতের আগাম সতর্কবার্তা? গরমের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে।স্কুল-কলেজে উপস্থিতি কম, কাজের গতি ধীর, আর সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন—আর কতদিন এই দহন জ্বালা?