
সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত সুরক্ষাকে আরও শক্তিশালী করতে ধর্মনগরে উদ্বোধন হলো ‘ভয়েস অফ মিডিয়া’র দ্বিতীয় অফিস গৃহ। সনাতনী রীতি মেনে পূজার মধ্য দিয়ে শুরু হয় নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা। সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে ধর্মনগরে উদ্বোধন করা হলো ‘ভয়েস অফ মিডিয়া’র দ্বিতীয় অফিস গৃহ। সনাতনী রীতি মেনে বিষ্ণু পূজা ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের শুভ সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক যহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পৌরসভার চেয়ারম্যান মিতালী রানী দাস (সেন)-সহ ভয়েস অফ মিডিয়ার নেতৃত্ব এবং জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই নতুন কার্যালয় শুধু একটি অফিস নয়, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠবে। সংগঠনের পক্ষ থেকেও সাংবাদিকদের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। নতুন এই কার্যালয় ভবিষ্যতে সাংবাদিকদের জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে, এখন সেদিকেই নজর গোটা সংবাদমহলের। অধিকার রক্ষার লড়াইয়ে নতুন ঠিকানা পেলেন সাংবাদিকরা