ত্রিপুরা
img

রথযাত্রায় নিরাপত্তা খতিয়ে দেখল প্রশাসন

পবিত্র রথযাত্রা আর মাত্র একদিন বাকি। তার আগেই জগন্নাথবাড়িতে নিরাপত্তা, ট্রাফিক ও ভক্তদের সুবিধা নিশ্চিত করতে মাঠে নেমে প্রস্তুতি পর্যালোচনা করলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আগামীকাল পবিত্র রথযাত্রাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখল জেলা প্রশাসন।বুধবার আগরতলার জগন্নাথবাড়ি পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক এসপি কানতা জাহাঙ্গীরসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন আধিকারিক।রথযাত্রার দিন ভক্তদের নিরাপদ চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ, ব্যারিকেডিং, জরুরি পরিষেবা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে।প্রশাসনের লক্ষ্য, ভক্তদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করা। সব প্রস্তুতি প্রায় শেষ, এবার নজর— নিরাপত্তার বলয়ে কেমন কাটে এবারের রথযাত্রা। জগন্নাথবাড়িতে চূড়ান্ত প্রস্তুতি, মাঠে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত