
মেধার স্বীকৃতি আর ভবিষ্যতের প্রেরণা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো ‘মহারাণী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান। যেখানে সংবর্ধনা জানানো হয় ৫৪০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে আগরতলায় আয়োজন করা হলো কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বরদোয়ালী কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হয় ‘মহারাণী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা’।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি ড. লিপিকা রায়, প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, প্রদেশ সম্পাদক রবি হালদারসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৪০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এই উদ্যোগ। আজকের এই সম্মাননা কি আগামী দিনের আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে? সেই প্রত্যাশাই সকলের। ৫৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, আগরতলায় এবিভিপির বিশেষ উদ্যোগ অনুষ্ঠিত