ত্রিপুরা
img

পাওনা চাইতেই শ্রমিক পরিবারের ওপর হামলা

পাওনা টাকা চাইতে গিয়েই মারধরের শিকার এক শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যরা— এমনই অভিযোগ নন্দননগরে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ত্রিপুরা পুলিশের এক কর্মচারী বলেও দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নন্দননগরের মসজিদপাড়া এলাকায় এক শ্রমিক ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ, এলাকার করিম এবং তাঁর ভাগ্নে দিলীপ ওই শ্রমিককে মারধর করেন। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত করিম ত্রিপুরা পুলিশের একজন কর্মচারী।ঘটনার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। আক্রান্ত পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। অভিযোগ কতটা সত্য, তদন্তে কী উঠে আসে— এখন সেদিকেই নজর সবার। পুলিশকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, নন্দননগরে ক্ষোভ তুঙ্গে আজ