
জাতীয় সড়কের বেহাল অবস্থার জেরে ফের ভোগান্তির ছবি। কাশিপুর এলাকায় গর্তে আটকে পড়ল মার্বেলবোঝাই একটি ট্রাক। মুহূর্তেই তৈরি হয় দীর্ঘ যানজট। জাতীয় সড়কের কাশিপুর এলাকায় গর্তে আটকে পড়ে মার্বেলবোঝাই একটি বাণিজ্যিক ট্রাক। ঘটনায় কিছুক্ষণের মধ্যেই সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন যাত্রীবাহী বাস, পণ্যবাহী যানসহ অসংখ্য ছোট-বড় গাড়ি।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। বিশেষ করে চম্পকনগর থেকে চন্দ্রপুর পর্যন্ত রাস্তার সংস্কার ও নির্মাণকাজ চলায় একাধিক স্থানে বড় বড় গর্ত ও অসমতল অংশ তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।এদিন মার্বেলবোঝাই ট্রাকটি গর্তে আটকে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত ব্যাহত থাকে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং সংশ্লিষ্টদের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। জাতীয় সড়কের এই ভোগান্তির স্থায়ী সমাধানে কবে শেষ হবে সংস্কারকাজ, আর কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ—এখন সেই প্রশ্নই ঘুরছে স্থানীয়দের মনে। বেহাল সড়কে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে আটকালেন অসংখ্য পথচারী চালক