
শহীদ স্মরণসভাকে ঘিরে ফের উত্তপ্ত চোত্তাখোলা। মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর, পুলিশি বাধা— একসময় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বাদল শীলের শহীদ স্মরণসভাকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে চোত্তাখোলা এলাকা।সিপিআই(এম)-এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে কর্মী-সমর্থকরা মিছিল করে সভাস্থলের দিকে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এই সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়।ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম) ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে কিছু সময়ের জন্য থমথমে হয়ে ওঠে গোটা এলাকা।স্মরণসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুদন দাস, জেলা সম্পাদক তাপস দত্ত, মহকুমা সম্পাদক বিজয় তিলকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। উত্তেজনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল? তদন্তের পরই মিলবে সেই উত্তর। স্মরণসভার আগে উত্তেজনা, ভাঙচুরে থমথমে চোত্তাখোলা এলাকা