ত্রিপুরা
img

প্রথম ককবরক বইমেলা ঘিরে বাড়ছে উন্মাদনা

ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ককবরক বইমেলা। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত এই বইমেলার আয়োজন করছে ককবরক সাহিত্যিক সভা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এই আয়োজন ককবরক ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বইমেলার বিভিন্ন দিক তুলে ধরেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ককবরক সাহিত্যিক সভার সভাপতি রমেশ দেববর্মা, অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান বিকাশ রায় দেববর্মাসহ সংস্থার অন্যান্য সদস্যরা।আয়োজকদের দাবি, এই বইমেলার মাধ্যমে ককবরক ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাতৃভাষার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিন দিনের এই বইমেলায় থাকছে কী কী বিশেষ আকর্ষণ, কোন কোন প্রকাশনা ও সাহিত্যিকদের অংশগ্রহণ দেখা যাবে—এখন সেই দিকেই নজর বইপ্রেমী ও ককবরক ভাষাপ্রেমীদের এক মঞ্চে ভাষা সাহিত্য সংস্কৃতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে