দেশ
img

আদানির বিরুদ্ধে মামলা তুলছে আমেরিকা?

অভিযোগ সৌরবিদ্যুৎ প্রকল্পে সুবিধা পেতে কোটি কোটি ডলারের ঘুষ দেওয়া হয়েছিল। এমনকি মার্কিন বিনিয়োগকারীদের কাছেও তথ্য গোপনের অভিযোগ ওঠে।তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে আদানি গোষ্ঠী।আর এবার হঠাৎই সামনে এসেছে নতুন সমীকরণ।আমেরিকায় প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আদানি গ্রুপ।শুধু তাই নয়, তৈরি হতে পারে হাজার হাজার কর্মসংস্থানও।যা ঘিরে রাজনৈতিক ও কর্পোরেট মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাহলে কি অর্থনীতির চাপে নরম আমেরিকা? নাকি পর্দার আড়ালে হয়েছে বড় কোনও সমঝোতা? ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ…আর তার পরেই মামলায় ইউ-টার্ন! এখন সবচেয়ে বড় প্রশ্ন—এটা কি শুধুই কাকতালীয়…নাকি বিশ্ব রাজনীতি ও কর্পোরেট শক্তির নতুন সমীকরণ?