ত্রিপুরা
img

ত্রিপুরায় নতুন আর্থিক উদ্যোগ… কী পরিবর্তন আনবে এই পদক্ষেপ?

ত্রিপুরার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নতুন দিগন্তের সূচনা। উদয়পুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সিডবির ক্লাস্টার ডেভেলপমেন্ট ব্রাঞ্চ।
গোমতী জেলার উদয়পুরে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিডবির ক্লাস্টার ডেভেলপমেন্ট ব্রাঞ্চের উদ্বোধন হলো মঙ্গলবার। এক গম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রিঙ্কু লাথের, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ সিডবির ঊর্ধ্বতন আধিকারিক ও স্থানীয় উদ্যোক্তারা।  এই নতুন শাখার মাধ্যমে ত্রিপুরায় এমএসএমই খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ করে তাঁত, হস্তশিল্প, কৃষি-প্রক্রিয়াকরণ ও বাঁশ শিল্পের উন্নয়নে জোর দেওয়া হবে। এদিন নারী স্বনির্ভরতার লক্ষ্যে ১০ লক্ষ টাকার CSR সহায়তা ঘোষণা করা হয়। সঙ্গে ডিজিটাল ঋণ পরিষেবা চালুর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ২ লক্ষ টাকার ঋণ অনুমোদনপত্র প্রদান করা হয়।
উন্নয়নের নতুন প্রতিশ্রুতি… ক্ষুদ্র শিল্প থেকে স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ… তবে এই উদ্যোগ কতটা বাস্তব পরিবর্তন আনবে? এখন সেই দিকেই নজর সকলের।