দেশ
img

দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক!

রাজধানী দিল্লিতে বিজেপির কোর কমিটির হাইভোল্টেজ বৈঠক ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। কেন্দ্রীয় নেতৃত্বের এই বৈঠকে কি হতে চলেছে বড় কোনও সিদ্ধান্ত? মন্ত্রিসভায় রদবদল, নাকি একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের রূপরেখা—তা নিয়েই এখন উত্তপ্ত রাজনৈতিক মহল। আসন্ন বিভিন্ন রাজ্যের নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিছু নতুন মুখ আনা এবং একাধিক গুরুত্বপূর্ণ দফতরে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, “ওয়ান নেশন, ওয়ান ইলেকশন” ইস্যুতেও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে জোর তৎপরতা দেখা যাচ্ছে। দেশের সব নির্বাচন একসঙ্গে করার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে দ্রুত এগোতে চাইছে, সেই ইঙ্গিতও মিলেছে রাজনৈতিক মহলে।বিরোধীদের দাবি, ২০২৬ এবং ২০২৯-এর ভোটকে সামনে রেখেই এখন থেকেই বড় রাজনৈতিক সমীকরণ সাজাতে শুরু করেছে বিজেপি। যদিও সরকারি ভাবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তবে দিল্লির এই বৈঠকের পর একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরে—কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি আসছে বড় বিস্ফোরক পরিবর্তন? নাকি দেশ দেখতে চলেছে একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোটের ঐতিহাসিক ঘোষণা? দিল্লির বন্ধ দরজার ভিতরে ঠিক কী ব্লুপ্রিন্ট তৈরি হল… সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!