ত্রিপুরা
img

ড্রেনের উপর স্থাপনা… ভবিষ্যতে কি বড় বিপদের ইঙ্গিত?

জাতীয় সড়কের পাশে ড্রেনের উপর নির্মিত একটি স্থাপনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ 
আমবাসা থেকে কমলপুর যাওয়ার জাতীয় সড়কের পাশে ড্রেনের উপর নির্মিত “তেরেসা দিয়ানোসিক সেন্টার” ঘিরে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের উপর এভাবে স্থাপনা নির্মাণের ফলে জলনিকাশী ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষাকালে জল জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একদিকে অভিযোগ… অন্যদিকে প্রশাসনিক আশ্বাস…কিন্তু প্রশ্ন রয়ে গেছে— ড্রেনের উপর এই স্থাপনা কি ভবিষ্যতে বড় বিপদের কারণ হবে?