

May 26, 2026
২০২৫ সালের বহুচর্চিত এয়ার ইন্ডিয়া বোয়িং বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তে মিলছে বড় অগ্রগতির ইঙ্গিত। সূত্রের খবর, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো খুব শিগগিরই প্রকাশ করতে পারে অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট। দুর্ঘটনার কারণ, প্রযুক্তিগত ত্রুটি নাকি মানবিক ভুল—তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডেটা বিশ্লেষণের কাজ অনেকটাই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে।এই রিপোর্ট প্রকাশের পর সামনে আসতে পারে এমন কিছু তথ্য, যা বদলে দিতে পারে গোটা তদন্তের মোড়। “শেষ মুহূর্তে কক-পিটে ঠিক কী ঘটেছিল? কেন নিয়ন্ত্রণ হারাল বিমান? অন্তর্বর্তী রিপোর্টেই কি মিলবে সেই বিস্ফোরক উত্তর… এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ!”