ত্রিপুরা
img

বড় গর্ত, জল জমে বিপজ্জনক রাস্তা, আতঙ্কে শহরবাসী

সামান্য বৃষ্টিতেই গর্তে জমছে জল—আর তাতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।Dharmanagar-এর প্রধান সড়কগুলির বেহাল দশা এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।সবচেয়ে খারাপ অবস্থা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।রাস্তার মাঝখানের বিশাল গর্ত এড়াতে গিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাইক আর টমটম চালকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।অনেক টমটম চালক ওই রাস্তা এড়িয়ে চলছেন। ফলে সাধারণ যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। শুধু সাধারণ মানুষই নয়, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরাও। তাদের দাবি—রাস্তার দুরবস্থার সরাসরি প্রভাব পড়ছে ব্যবসার উপর।প্রশাসনের অভিযান হলেও, কয়েকদিন পর আবার শুরু হয় আগের ছবি। ফলে প্রশ্ন উঠছে—তাহলে কি শুধু অভিযান দেখিয়েই দায় সারছে প্রশাসন?শহরবাসীর দাবি—অবিলম্বে রাস্তা সংস্কার এবং ওভারলোড গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ এখন প্রশ্ন একটাই—আর কত দুর্ঘটনা, আর কত প্রাণহানির পর নড়েচড়ে বসবে প্রশাসন? আজ ছোটখাটো দুর্ঘটনা… কাল কি বড়সড় প্রাণহানি? প্রশ্ন উঠছে—ধর্মনগরের এই ভাঙা রাস্তার নীচে কি শুধু পিচ ভেঙে পড়ছে, নাকি ভেঙে পড়ছে প্রশাসনের দায়িত্ববোধও?