ত্রিপুরা
img

কুমারঘাটে ভোটের প্রস্তুতি তুঙ্গে, ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা

শুক্রবার রাজ্যে পৌর ও নগর সংস্থার নির্বাচন। গোটা রাজ্যের সঙ্গে কুমারঘাট পৌর পরিষদ এলাকাতেও অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ঊনকোটি জেলার কুমারঘাটে। বৃহস্পতিবার কুমারঘাট বালিকা বিদ্যালয়ের ডিসপার্সেল সেন্টার থেকে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা জানান, ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩ নম্বর কেন্দ্রটিকে মহিলা পরিচালিত ও মডেল ভোটকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে ভোটগ্রহণ থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন মহিলা কর্মীরাই। পাশাপাশি একটি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।