ত্রিপুরা
img

১০ মজলিশপুর মণ্ডল কার্যালয়ের নতুন ভবনের ভূমিপূজন

রানীরবাজারের করইবন এলাকায় স্থাপিত হতে চলেছে ১০ মজলিশপুর মণ্ডল বিজেপির নতুন কার্যালয়। বৃহস্পতিবার নতুন কার্যালয় ভবনের ভূমিপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের ভূমিপূজন সম্পন্ন হয়। এই উপলক্ষে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে আগামী দিনে সাংগঠনিক কাজকর্ম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।