

Nov 26, 2026
আগামীকাল রাজ্যের পৌর নির্বাচন। ভোটগ্রহণকে সামনে রেখে আজ থেকেই প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ভোটগ্রহণ পরিচালনা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, সব দিকেই রাখা হয়েছে বিশেষ নজর। এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানালেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার।