

Nov 26, 2026
পৌর নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও ভোটগ্রহণ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন পোলিং স্টেশন পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিকাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখেন তাঁরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন দুই আধিকারিক। নির্বাচনের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানা গেছে।