ত্রিপুরা
img

মিশন সাহসী কর্মসূচি নিয়ে পথে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জন্মদিনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি গ্রহণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আগামী ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহব্যাপী ‘মিশন সাহসী’ নামে এই কর্মসূচি পালন করতে চলেছে সংগঠনটি। সোমবার সংগঠনের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এই কর্মসূচির মাধ্যমে কী কী উদ্যোগ গ্রহণ করা হবে, তা নিয়েও সাংবাদিকদের অবগত করেন সংগঠনের কর্মকর্তারা।