

Nov 16, 2026
আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নেমেছেন বিজেপির দ্বিতীয়বারের প্রার্থী মনিমুক্তা ভট্টাচার্যী। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। পাশাপাশি নিজের সমর্থনে ভোট প্রার্থনা করার পাশাপাশি নির্বাচনে জয়লাভের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী মনিমুক্তা ভট্টাচার্যী। এবার ভোটারদের রায় কোন দিকে যায়, সেটাই দেখার।