

Nov 16, 2026
আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াচ্ছে বিজেপি। ২৯ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে রয়েছেন রুমা দাস। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ এবং সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারে মানুষের কাছে নিজের সমর্থনে ভোট প্রার্থনা করছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি নির্বাচনে জয়লাভের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলেও জানিয়েছেন প্রার্থী রুমা দাস। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে তাঁর এই আত্মবিশ্বাস কতটা প্রতিফলিত হয় ইভিএমের ফলাফলে।