ত্রিপুরা
img

১৬ নম্বর ওয়ার্ডে পিনাকীর প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াচ্ছে বিজেপি। ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে সোমবার নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। এদিন কের চৌমুহনী এলাকা থেকে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন তাঁরা। ভোটারদের কাছে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোটের আবেদন জানান। পরবর্তীতে রামনগর ৬ নম্বর মেন রোডে পিনাকী চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডজুড়ে প্রচার ও সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিজেপি।