ত্রিপুরা
img

লেম্বুছড়ায় ব্রেক বিকল, উল্টে গেল তেলবোঝাই লরি

আগরতলা-খোয়াই সড়কের লেম্বুছড়ায় ফের দুর্ঘটনা! ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবোঝাই লরি। অল্পের জন্য রক্ষা পেলেন চালক, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। জানা যায়, আগরতলা থেকে TR 01 AL 1902 নম্বরের তেলবোঝাই পণ্যবাহী লরিটি কৈলাশহরের উদ্দেশ্যে যাচ্ছিল। লেম্বুছড়া বাজারের আগে একটি চড়াই রাস্তায় ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। এতে সামান্য আহত হন চালক। চালকের দাবি, চড়াইয়ে ওঠার সময় লরির ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাস। দুর্ঘটনাগ্রস্ত লরির কারণে যাতে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।