
আগরতলা পুরনিগম নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে একাধিক প্রস্তাব নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস বিধায়ক তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে পুরনিগমের প্রতিটি ভোটকেন্দ্রে সিআরপিএফ তথা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। তবে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এই দাবিগুলি রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের মহা নির্দেশকের আওতাধীন বলে জানালে, কংগ্রেস প্রতিনিধি দল দাবিগুলির সমর্থনে জেলাশাসকের চেম্বারের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়ে।