
শারদোৎসবের আনন্দ ও সৃজনশীলতার স্বীকৃতি দিতে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির উদ্যোগে আয়োজিত হলো শারদ সম্মান অনুষ্ঠান। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং স্যন্দন পত্রিকার প্রাণপুরুষ সুবল কুমার দে-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির উদ্যোগে অনুষ্ঠিত হয় শারদ সম্মান অনুষ্ঠান। এদিন বিভিন্ন বিভাগে মোট ৩১টি পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কলকাতার বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রের সংগীত পরিবেশনায় আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য হয়ে ওঠে শারদ সম্মানের এই আয়োজন।