
ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে পালিত হলো জনজাতি গৌরব দিবস। এই উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা আর.ডি. ব্লকের পঞ্চবটি বাজার সংলগ্ন শরৎ চৌধুরী পাড়ায় আয়োজিত হয় জেলা ভিত্তিক অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, এই বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এলাকার জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং তাঁদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।