

Nov 15, 2026
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রাক্তন সংগঠন মন্ত্রী স্বর্গীয় সুন্দর পালের স্মরণে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি সভা। সভায় উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব। এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর কর্মময় জীবন, সাংগঠনিক অবদান ও দলের প্রতি নিষ্ঠার কথা স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।