ত্রিপুরা
img

শান্তিরবাজারে মর্যাদার সঙ্গে পালিত জনজাতি গৌরব দিবস

ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে শান্তিরবাজারে মহকুমাভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপিত হয়। রবিবার তৈকর্মস্থিত TRP & PTG দপ্তরের মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পরে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা সভাধিপতি দীপক দত্ত ও TTAADC-এর এক্সিকিউটিভ মেম্বার কেনারাম রিয়াংসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বিরসা মুন্ডার জীবনাদর্শ ও জনজাতি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মহকুমার পাঁচজন কৃতী ব্যক্তিত্বকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।