ত্রিপুরা
img

রানিপুকুরে ছট পূজায় অংশ নিলেন জেলাশাসক বিশাল কুমার

ছট পূজার পবিত্র আবহে রানিপুকুরে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার। সূর্যদেবের আরাধনাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে উপস্থিত হয়ে তিনি পূজার বিভিন্ন আয়োজনে সামিল হন। ছট পূজা উপলক্ষে রানিপুকুর ঘাটে ভক্তদের সমাগমে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রচলিত রীতি ও ধর্মীয় আচার মেনে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন পূণ্যার্থীরা। জেলাশাসকের উপস্থিতি ঘিরেও স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে রানিপুকুরে পালিত হলো এই ছট পূজা উৎসব।