ত্রিপুরা
img

পুরনিগম নির্বাচন ঘিরে মিছিল ও সমাবেশ আমরা বাঙালীর

আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল আমরা বাঙালী দল। শিবনগরে দলের রাজ্য সম্মেলন ও সাংগঠনিক নির্বাচন শেষে দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল ও জনসমাবেশের আয়োজন করা হয়। শিবনগর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সচিব জ্যোতি বিকাশ সিনহা, রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পালসহ অন্যান্য নেতৃত্ব। সভায় বাঙালি জাতির অস্তিত্ব, ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার দাবি তুলে ধরেন নেতারা। পাশাপাশি বাঙালিদের প্রতি বৈষম্য ও নিরাপত্তার বিষয়েও সরব হন তাঁরা। আসন্ন পুরনিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের সূর্য প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।