

Nov 15, 2026
আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর এলাকায় বিজেপি ও তিপ্রা মথার যৌথ কর্মসূচি ঘোষণা করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। কৃষ্ণনগরের কসমোপলিটন ক্লাব সংলগ্ন একটি বেসরকারি হোটেলে আয়োজিত বৈঠকে এই ঘোষণা করা হয়। বৈঠকে নির্বাচনের আগে দুই দলের যৌথ উদ্যোগ ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।