ত্রিপুরা
img

জোলাইবাড়িতে দশ ভিলেজ কমিটির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

জোলাইবাড়িতে দশটি ভিলেজ কমিটির নবনির্বাচিত এনডিএ জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। কলসিমুখ ভিলেজ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং-সহ তিপ্রা মথা ও বিজেপির নেতৃত্বরা। অনুষ্ঠানে নারায়ণ রিয়াং জানান, জনগণের রায়কে সম্মান জানিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা ভিলেজ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
 শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন দায়িত্ব শুরু করলেন জনপ্রতিনিধিরা। এবার ভিলেজ এলাকার উন্নয়নে তাঁদের ভূমিকার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।