ত্রিপুরা
img

শান্তিরবাজারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

সাতসকালে শান্তিরবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় দুটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো উভয় গাড়ির সামনের অংশ। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই। ঘটনার বিবরণে জানা যায়, TR08C0685 নম্বরের একটি ইকো গাড়ি শান্তিরবাজার থেকে বড়পাথরির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা TR01BJ0326 নম্বরের একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট গাড়িটি শান্তিরবাজারের মাছের আড়তদার রাকেশের। তাঁর বড় ছেলে বাড়ি থেকে গাড়িটি নিয়ে বাজারের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে