
উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও বিনিয়োগবান্ধব করে তুলতে আগরতলায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক কর্মশালা। রাজ্যস্তরে ডিক্রিমিনালাইজেশন সংস্কার, বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান বা BRAP এবং ডিস্ট্রিক্ট বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান বা DBRAP নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ ও উন্নত করা, প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণ এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।