ত্রিপুরা
img

অবাধ নির্বাচনের দাবিতে সদর SDPO-র দ্বারস্থ CPIM

আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার দাবিতে সরব সিপিআইএম।আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) CPIM-এর সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সদর SDPO-র কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে প্রশাসনের ভূমিকা নিয়েও নিজেদের উদ্বেগ তুলে ধরে CPIM নেতৃত্ব।

এই মুহূর্তে