ত্রিপুরা
img

চার অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি ফেরানোর নির্দেশ হাইকোর্টের

ধলাই জেলায় চার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চাকরি ঘিরে আইনি লড়াইয়ে নতুন মোড়। চাকরিচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চার কর্মী। তাঁদের দায়ের করা রিট পিটিশনের পর এবার গুরুত্বপূর্ণ রায় দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। চারজনের চাকরি পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, ধলাই জেলায় চারজন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার পর তাঁদের পরিবর্তে অন্যদের নিয়োগ করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চারজন চাকরিচ্যুত কর্মী উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এরপর গতকাল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করে। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই চার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চাকরি পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাঁদের চাকরিচ্যুতির পেছনে রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণ ছিল কি না, সেই অভিযোগের বিষয়টি আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালানো চার কর্মীর চাকরি ফিরে পাওয়ার পথ খুলল।

এই মুহূর্তে