ত্রিপুরা
img

সোনামুড়ায় বিজেপির নির্বাচনী সভা, বিরোধীদের নিশানা বিপ্লবের

আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোনামুড়ায় সাংগঠনিক সভা করল বিজেপি। বৃহস্পতিবার টাউন হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ-সহ দলীয় নেতৃত্বরা। সভায় নির্বাচনী রণকৌশল ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বিরোধীদের সমালোচনা করেন এবং বিজেপি প্রার্থীদের জয়ী করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।