

Nov 08, 2026
জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করে ‘ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ২০২৫’ অর্জন করে নিজভূমে ফিরলেন শান্তিরবাজারের বীরচন্দ্র মনুর বাসিন্দা রাজু মগ। ঐতিহ্যবাহী সাগ্রাই নৃত্যকে জাতীয় মঞ্চে তুলে ধরেই তাঁর এই সম্মান অর্জন। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ জোলাইবাড়ি রেলস্টেশনে পৌঁছালে মগ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁকে সংবর্ধনা জানান। রাজুর এই সাফল্যে আনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে গোটা শান্তিরবাজার মহকুমায়।