ত্রিপুরা
img

বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সচেতনতায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য র‍্যালির। চিকিৎসা বিজ্ঞানে রেডিওগ্রাফি ও আধুনিক ইমেজিং প্রযুক্তির গুরুত্ব সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবায় রেডিওগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এক্স-রে ও অন্যান্য ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওগ্রাফারদের অবদান এবং স্বাস্থ্য পরিষেবায় তাঁদের ভূমিকা সম্পর্কেও সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। বিশ্ব রেডিওগ্রাফি দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয়ের গুরুত্ব আরও একবার সামনে উঠে আসে।