ত্রিপুরা
img

বিশ্বশান্তির কামনায় চম্পকনগরে ১২ ঘণ্টার অশ্বমেধ যজ্ঞ

দীপাবলির পবিত্র আবহে ধর্মীয় আচার-অনুষ্ঠানে সেজে উঠছে চম্পকনগরের শ্রী শ্রী শান্তি কালী সেবাশ্রম। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদা ও সনাতনী ধর্মীয় রীতিনীতি মেনে দীপাবলি উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে চম্পকনগরস্থিত শ্রী শ্রী শান্তি কালী সেবাশ্রম। এই আয়োজনের সূচনা হচ্ছে গঙ্গা আমন্ত্রণ ও আনয়ন পর্বের মধ্য দিয়ে। আগামীকাল অনুষ্ঠিত হবে ঘট বরণ ও বিশেষ পূজার্চনা। পাশাপাশি থাকছে ধর্মীয় কীর্তনের আয়োজন। আর আগামী ৯ নভেম্বর বিশ্বশান্তি, জীবকল্যাণ ও মানবকল্যাণ কামনায় অনুষ্ঠিত হতে চলেছে ১২ ঘণ্টাব্যাপী অশ্বমেধ যজ্ঞ। ধর্মীয় এই আয়োজনকে ঘিরে সেবাশ্রম চত্বরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজ্যের সকল সনাতন ধর্মাবলম্বী ও ভক্তপ্রাণ মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছে শ্রী শ্রী শান্তি কালী সেবাশ্রম কর্তৃপক্ষ।