ত্রিপুরা
img

জনজাতি গৌরব দিবসে বিজেপির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

শনিবার জনজাতি গৌরব দিবস উপলক্ষে ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা। জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায়, সংগঠন মন্ত্রী শ্রী রবীন্দ্রজু, মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা, শ্রী রামপদ জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। জনজাতি সমাজের ইতিহাস, ঐতিহ্য ও অবদানকে সম্মান জানানোর পাশাপাশি এই কর্মশালার মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।