ত্রিপুরা
img

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার, পাশে দাঁড়ালেন মেয়র

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল এক বৃদ্ধের বসতঘর। মাথার উপর ছাদ হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটানোর আশঙ্কা। খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে গেলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে করলেন আর্থিক সহায়তা।গতকাল রাতে পেয়ারি বাবুর বাগান এলাকায় স্বর্গীয় দেবল পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় তাঁর বসতঘর। জানা যায়, বাড়িতে একাই থাকতেন দেবল পাল। তবে অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে প্রাণহানির ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিপদের এই সময়ে ব্যক্তিগত উদ্যোগে তিনি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি আগের দিনই সরকারি তরফে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানা যায়। শুধু আর্থিক সহায়তাই নয়, সরকারি প্রকল্পের মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নতুন করে ঘর পেতে পারেন, সেই ব্যবস্থার আশ্বাসও দেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার।