
দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের আরাধনায় সেজে উঠছে আগরতলা শহর। দীর্ঘ ঐতিহ্য ও ধর্মীয় ভাবনার মেলবন্ধনে এবছরও বিশেষ আকর্ষণ নিয়ে হাজির কৃষ্ণনগর-কদমতলীর ঐতিহ্যবাহী কদমতলী যুব সংস্থা। এবছর তাদের পূজার ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’। আগরতলার কৃষ্ণনগর, কদমতলীর ঐতিহ্যবাহী কদমতলী যুব সংস্থা। ১৯৭১ সাল থেকে দীপাবলি উপলক্ষে নিয়মিতভাবে শ্যামা মায়ের আরাধনা করে আসছে এই ক্লাব। বছরের পর বছর ধরে তাদের পূজা আগরতলা শহরের অন্যতম আকর্ষণীয় কালীপূজাগুলির মধ্যে স্থান করে নিয়েছে। এবছরও ব্যতিক্রম নয়। পুজোর মূল ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’। আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে পূজামণ্ডপ। পাশাপাশি ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যায় দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ এবছরের পূজার ভাবনা ও বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। ঐতিহ্য, ভক্তি ও উৎসবের আবহে এবছরও দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত কদমতলী যুব সংস্থা।