
আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি চালাল বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সমর চক্রবর্তী। বনকুমারী মুসলিম পাড়ায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। প্রচার চলাকালীন এলাকাবাসীর কাছ থেকে পাওয়া যায় সাড়া। পাশাপাশি রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য পরিষেবার ঘাটতি এবং নেশার বাড়বাড়ন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন প্রার্থী সমর চক্রবর্তী। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের ডুকলি মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ, পার্টি নেতা পিন্টু মজুমদার, চন্দন চক্রবর্তী, প্রসেনজিৎ দে, নিলেশ সাহা, সঞ্জীত ভৌমিক, রাজেশ হুসেন এবং স্থানীয় অভিভাবক পেয়ারা খাতুনসহ অন্যান্যরা। নির্বাচনের আগে নাগরিক পরিষেবা ও এলাকার বিভিন্ন সমস্যা এবার ২৮ নম্বর ওয়ার্ডের প্রচারে উঠে এল অন্যতম আলোচ্য বিষয় হিসেবে।