ত্রিপুরা
img

৩৪ নম্বর ওয়ার্ডে পদ্মফুলের প্রচারে তুষার কান্তি ভট্টাচার্য্য

আগরতলা পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ৩৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর বাড়াল ভারতীয় জনতা পার্টি। দলীয় প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য্যের সমর্থনে পদ্মফুল প্রতীককে সামনে রেখে শুরু হয়েছে বাড়ি বাড়ি জনসংযোগ ও প্রচার অভিযান। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাঁদের কাছে দলের সমর্থনে ভোট প্রার্থনা করেন। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন প্রার্থী। আসন্ন পৌরনিগম নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডে ভোটারদের সমর্থন আদায়ে কতটা সফল হন তুষার কান্তি ভট্টাচার্য্য, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।